কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় অবস্থিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের থেকে ০.৫কিলোমিটার পশ্চিমে ঐতিহাসিক ফখর উদ্দিন মোবারক শাহ রোড়ের পাশে লক্ষ্মীপুর উচ বিদ্যালয়টি অবস্থিত। লক্ষ্মীপুর গ্রামবাসীর আগ্রহ ও দারিব প্রেক্ষিতে কিছু সমাজসেবী ও বিদ্যুৎসাহী ব্যক্তিগণের উদ্যেগে ০১/০১/১৯৯৬ খ্রিঃ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের আত্বপ্রকাশ ঘটে লক্ষ্মীপুর জুনিয়র হাইস্কুল হিসাবে এবং সীমিত সংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী নিয়ে ০১/০১/১৯৯৮ খ্রিঃ থেকে পাঠদানের অনুমতি পেয়ে ০১/০১/২০০১ থেকে নিম্নমাধ্যমিক বিদ্যালয় হিসেবে সরকারী স্বীকৃতি লাভ করে এবং ০১/০৫/২০০২খ্রিঃ থেকে এম.পি.ও ভুক্ত হয়। পরবর্তীতে ০১/০১/২০১১ খ্রিঃ থেকে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে পাঠদানের অনুমতি এবং ০১/০১/২০১৩ইং থেকে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে একাডেমিক স্বীকৃতি পেয়ে পূর্ণাঙ্গ হাইস্কুলে পরিনত হয়। ২০১৩ সাল হইতে অত্র বিদ্যালয় থেকে শিক্ষার্থিরা যথারীতি এস.এস.সি পরীক্ষায় অংগ্রহ করে ভাল ফলাফল অর্জন করে আসছে।